শিরোনাম
এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক আঞ্চলিক সহযোগিতা গড়ে তুললে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে: মাহদী আমিন নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা বেঙ্গল ইসলামি লাইফের এজিএমে ২% নগদ লভ্যাংশ অনুমোদন আইডিআরএ’র উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ ৪ অক্টোবর

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার বেলা ১১টায় সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শনিবার রাতে হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সেক্রেটারি মামনুল হক এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে কটাক্ষ করে স্ট্যাটাস দেয় শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত গোপেশ দাসের ছেলে ঝুমন দাস আপন।

এর জের ধরে গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিরাই-শাল্লা উপজেলার কয়েকটি গ্রামের লোক বিক্ষোভ মিছিল করে হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায়।

এতে গ্রামের ৯০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ হামলার ঘটনায় দুটি মামলায় এজাহারভুক্ত দুইজনসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office