শিরোনাম
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর পুরাতন গাড়ির যন্ত্রাংশের আড়ালে বিএমডব্লিউ রেসিং কার ও যন্ত্রাংশ যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দুঃশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে, দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ক্যান্সারের পাশাপা‌শি লিভার, কিড‌নি, হার্টসহ নানা‌বিধ ননক‌মিউ‌নিক্যাবল রো‌গে লাখ লাখ মানুষ প্রতিবছর আক্রান্ত হ‌চ্ছেন, মারাও যা‌চ্ছেন। এসব রো‌গের কারণ আমা‌দের খাদ্যাভাস, কীটনাশ‌কের অ‌ধিক ব্যবহার, প‌রি‌বেশ দূষণ এবং সব‌চে‌য়ে বে‌শি খারাপ হ‌চ্ছে ধূমপান। আমা‌দের এসব নিয়ন্ত্রণ কর‌তে হ‌বে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটেরিয়ামে আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী । বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জাহিদ মালেক ব‌লেন, এক সময় ক‌লেরা, ডা‌য়ে‌রিয়া, টাইফ‌য়েড, যক্ষা এসব রো‌গেও মানুষ মারা যেত। সেসব রোগও নিয়ন্ত্রণ করা হ‌য়ে‌ছে। আমা‌দের স্বাস্থ্য‌ সেবার মান সে সময়ের তুলনায় অ‌নেক সমৃদ্ধ হ‌য়ে‌ছে। ফ‌লে আমরা ক্যান্সারের ম‌তো রোগ‌কেও স্বাস্থ্য‌সেবা দি‌য়ে নিয়ন্ত্রণে আন‌তে পারবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office