শিরোনাম
এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক আঞ্চলিক সহযোগিতা গড়ে তুললে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে: মাহদী আমিন নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা বেঙ্গল ইসলামি লাইফের এজিএমে ২% নগদ লভ্যাংশ অনুমোদন আইডিআরএ’র উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ ৪ অক্টোবর

বিশেষ অবদানের জন্য ৫৬০ জনকে পুরস্কৃত করল ওয়ালটন হাই-টেক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলমসহ কর্মকর্তারা।

প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি এবং পণ্য বিক্রয়ে বিশেষ অবদান রাখায় ৫৬০ জনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ও সুপার ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ওয়ালটন প্লাজা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, স্মল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, স্মল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, করেপোরেট সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট এবং গ্লোবাল বিজনেস ডিভিশন নেটওয়ার্কের বিক্রয় প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের সদস্যরা রয়েছেন।

 

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ব্র্যান্ড ইমেজ ও পণ্য বিক্রয়ে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এমপ্লয়ি অব দ্য মান্থ’ অ্যাওয়ার্ড দেওয়া হয়। কোম্পানিতে তাদের ডেডিকেশন, প্যাশন, পরিশ্রম ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করে ওয়ালটন কর্তৃপক্ষ।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে পুরস্কাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার ও জিয়াউল আলম এফসিএ, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান প্রমুখ।

পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, “ওয়ালটন পরিবারের সদস্যদের আনন্দময় জীবন আমাদের কাম্য। তাদের কাজের স্বীকৃতি দিতে চাই আমরা। কোম্পানিতে তাদের কাজে ডেডিকেশনের জন্যে ওয়ালটন এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে।তাদের কাজের স্বীকৃতি দিতে আজকের এই অনুষ্ঠান। ওয়ালটন পরিবারের সদস্যদের স্বীকৃতি প্রদানের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office