শিরোনাম
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলপিজি নিয়ে কারসাজি করলে সরকার কঠোর হাতে দমন করবে : বাণিজ্যমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ চামড়াশিল্পের সংকট কাটাতে আর সময় নষ্ট করতে চাই না : বিসিক চেয়ারম্যান ‘চকবাজার মনসুর খান প্লাজায় আগুনে ছয়তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’ প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্রী বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী

মা হতে যাচ্ছেন পরীমনি

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১০ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পরীমনি

মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। আজ সোমবার দুপুরে নিজেই এ খবর জানালেন তিনি। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরীমনিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অভিনন্দিত করেছেন রাজ।

পরীমনি জানান, গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘গুনিন’-এর সেটে তাঁদের পরিচয় ও প্রেম। শুটিং করতে গিয়ে এক অন্য রকম রাজকে আবিষ্কার করেন তিনি। তারপর তাঁদের প্রেম গড়ায় পরিণয়ে। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছিলেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম নিজেই। শরিফুল রাজ বলেন, ‘খবরটা জেনে কী পরিমাণ খুশি হয়েছি, বলে বোঝাতে পারব না। আই অ্যাম প্রাউড অব হার।’ জীবনসঙ্গী হিসেবে পরীমনি কেমন, জানতে চাইলে তিনি বলেন, ‘সে কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও না। ভাবছি, দুজনের কবরটাও একসঙ্গে হবে।’

pori-razz (1)

পরীমনি ও শরিফুল রাজ

পরীমনি বলেন, ‘আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আমরা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে। মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি, মনে হচ্ছিল, আমি যেন উড়ছিলাম। ভাবছিলাম, আল্লাহ রে, দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল। মনে হয়েছে, বিশাল পাখা হয়ে গেছে আমার। আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার।’ পরীমনি জানান, চিকিৎসক তাঁকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আগামী দেড় বছর একদম ছুটি। বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’

‘আইসক্রিম’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শরিফুল রাজের। সর্বশেষ ‘নেটওয়ার্কের বাইরে’ ছবিতে দেখা যায় রাজকে। অন্যদিকে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় পরীমনির। পরীমনির মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘স্ফুলিঙ্গ’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office