শিরোনাম
কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ

সুচিন্তিত সিদ্ধান্তে আসতে আমরা একটু সময় নিচ্ছি: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আইনমন্ত্রী আনিসুল হক ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আইনি কোনো উপায় আছে কি না, তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কথা হচ্ছে, আইনের যেন কোনো ব্যত্যয় না হয়। আগে যে রকম করা হয়েছিল, সেটা সঠিক। কিন্তু এখানে যখন অনেক আবেদন এসেছে, আইনজীবীদের কাছ থেকেও আবেদন এসেছে। সে জন্য কিছু করা যায় কি না, সেটার কোনো উপায় আছে কি না—সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সে জন্য আমরা একটু সময় নিচ্ছি।’

গত ২০ নভেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যত বড় চিকিৎসক তারা (বিএনপি ও খালেদা জিয়ার পরিবার) আনতে চায়, তা আনতে পারে। এতে সরকার কোনো বাধা দেবে না।

গত ১৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। চিকিৎসকেরা জানান, তাঁর চিকিৎসার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড অবিলম্বে তাঁকে বিদেশে উন্নত সেন্টারে নিয়ে চিকিৎসার সুপারিশ করেছে।

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে গত ২৫ নভেম্বর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আট দিনের কর্মসূচি পালন করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office