শিরোনাম
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর পুরাতন গাড়ির যন্ত্রাংশের আড়ালে বিএমডব্লিউ রেসিং কার ও যন্ত্রাংশ যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সোনালী লাইফের ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একটি গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে। থাইল্যান্ডের ব্যাংককে Indian Chamber of Commerce আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি “The Best Customer Oriented Company” হিসেবে সম্মানজনক ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে।

গ্রাহকসেবায় উৎকর্ষতা, আস্থা এবং উদ্ভাবনী সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এ অর্জনের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক সেবায় সোনালী লাইফের ধারাবাহিক প্রতিশ্রুতি ও সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেল।

উল্লেখ্য, এর আগেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তিনটি পৃথক ক্যাটাগরিতে এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা কোম্পানির ক্রমবর্ধমান সাফল্য, দক্ষতা ও সক্ষমতার প্রমাণ বহন করে।

সোনালী লাইফের পক্ষ থেকে ব্যাংককে অবস্থানরত কোম্পানির প্রতিনিধি মো. রেজাউল করিম আবির অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশের বীমা খাতে ইতিবাচক অবদান রাখতে বদ্ধপরিকর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office