বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নরওয়েকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

  |   রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরওয়েকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-সেভেনডেন- পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরওয়েকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সহজে পৌঁছে যেতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষত আইসিটি এবং পাট খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগলিক কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করা সম্ভব হবে।’

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-সেভেনডেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান শেখ হাসিনা। খবর ইউএনবির

এ আহ্বানের পর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।

 

তিনি বলেন, বাংলাদেশে এখন ব্যবসার অনুকূল পরিবেশ বিরাজ করছে তাই নরওয়ের প্রতি বিশেষ করে আইসিটি ও পরিবেশ বান্ধব পাট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার জাহাজ রিসাইকেল শিল্পের জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে নরওয়ে সহায়তা দিচ্ছে।

তিনি নরওয়ের রাষ্ট্রদূতকে আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে কোভিড-১৯ মোকাবিলায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করেছে।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং যুদ্ধের পরে দেশ পুনর্নির্মাণে নরওয়ে যে সহায়তা করেছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-সভেনডেন বলেন, মুক্তিযুদ্ধের পরপরই প্রথম যে সব দেশ বাংলাদেশকে স্বতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে একটি হলো তার দেশ।

একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের পর থেকে নরওয়ে বাংলাদেশকে সহায়তা করে আসছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়নের অংশীদার হলো নরওয়ে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office