বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা, নিহত ১

ছবি সংগৃহীত

ইরাকের কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে মার্কিন বিমান ঘাঁটিতে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। এতে বিদেশি এক ঠিকাদার নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিক রয়েছেন। গত এক বছরে মার্কিন নেতৃত্বাধীন জোটের ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

গতকাল সোমবার রাতে দক্ষিণাঞ্চলের প্রধান শহর এরবিলের কাছাকাছি কিরকুক প্রদেশের সীমান্তবর্তী এলাকায় কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরের কাছাকাছি বেশ কিছু বেসামরিক এলাকায়ও রকেট এসে পড়েছে।

কুর্দি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাতে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অন্তত তিনটি রকেট হামলা হয়েছে। ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমানবন্দরের কাছে আগুন ধরে যেতে দেখা গেছে।

বেসামরিক এই বিমানবন্দর সংলগ্ন একটি সামরিক ঘাঁটিতেই মার্কিন সেনাদের অবস্থান। কুর্দি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এরবিল ও এর আশপাশে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

সূত্র: দ্যা গার্ডিয়ান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office