বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সমীচীন নয়: ডা. জাফরুল্লাহ চৌধুরী

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সমীচীন নয়: ডা. জাফরুল্লাহ চৌধুরী

ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। হেফাজতে ইসলামের সদস্যরা সুনামগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালিয়েছে, এটা সঠিক কাজ নয়। আমাদের রাসুল (সা.) কোনো প্রাণীকে মারার অধিকার কাউকে দেননি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সমীচীন নয়। এ জন্য আলেম-ওলামাদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার রাতে মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। ঢাকার ডেমরায় মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা প্রায় এক হাজার কোরআনে হাফেজ উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ আন নাছিরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতের দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার তাফসির বিভাগের প্রধান আফজাল কাঈমুরী, বিচারক ও কোরআন তেলাওয়াত করেন ইরানের শায়েখ সাঈদ তুসী, মিসরের শায়েখ মাহমুদ তুখী প্রমুখ। বক্তব্য শেষে জাফরুল্লাহ চৌধুরীকে পবিত্র কোরআন শরিফ উপহার দেন আয়োজকরা।

গণস্বাস্থ্য কেন্দ্রে দুই ডায়ালাইসিস ইউনিট স্থাপনে অনুদান :গণস্বাস্থ্য নগর হাসপাতালে দুটি ডায়ালাইসিস শয্যা ইউনিট স্থাপনের জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন শিক্ষিকা সামিনা মঈনউদ্দীন ও তার ভাই হিসাব বিশেষজ্ঞ এহসানুল হক।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দাতাদের বাসভবনে চেকের মাধ্যমে এ অর্থ হস্তান্তর করা হয়। বাবা-মায়ের জন্য প্রকৌশলী ফজলুল হক শয্যা ডায়ালাইসিস ইউনিট এবং সোফিয়া হক শয্যা ডায়ালাইসিস ইউনিট স্থাপনে সানবিম স্কুলের শিক্ষিকা সামিনা মঈনউদ্দীন ও অস্ট্রেলিয়া প্রবাসী হিসাব বিশেষজ্ঞ এহসানুল হক ২৫ লাখ টাকা করে অনুদান দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, দাতাদের পক্ষে সামিনা মঈনউদ্দীন, তার স্বামী সাবেক মন্ত্রী আরিফ মঈনউদ্দীন, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মহিবুল্লাহ খোন্দকার।

ডা. জাফরুল্লাহ চৌধুরী এ সময় নিজের ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office