বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এক পায়ে বাংলা জয়, দুই পায়ে দিল্লি: মমতা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক পায়ে বাংলা জয়, দুই পায়ে দিল্লি: মমতা

মমতা বন্দোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ জয় করে দিল্লির ক্ষমতায়ও বসবে তৃণমূল কংগ্রেস; নির্বাচনী জনসভা থেকে বিজেপি সরকারকে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি।’ সোমবার (৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের হুগলি জেলার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে মার্চে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ জোরালো প্রচার চালাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। একইভাবে বাংলার ক্ষমতা দখলে রাখতে পুরোদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। প্রতিদিনই একাধিক সভা করছেন তৃণমূল প্রধান। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি।

মমতার ভাষ্য, ‘আমি যেখানে দাঁড়াব, সেখানেই জিতব। এক পায়ে বাংলা জয় করব, দুপায়ে দিল্লি। বিজেপিকে বাংলা ও দিল্লি থেকে সরাতে তৃণমূলই একমাত্র ভরসা।’ এদিন নিজেকে রয়েল বেঙ্গল টাইগার আখ্যা দিয়ে মমতা বলেন, গুজরাট থেকে আসা কাউকে দিয়ে বাংলা শাসন করানো হবে না। জনসভা থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিকেও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘বাংলার সংখ্যালঘু ভোট কোনোদিনও ভাগ হবে না। কারণ সব সংখ্যালঘু ভোট পড়বে তৃণমূলে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office