বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিরিয়ায় বিমান হামলায় প্রায় ২০০ জঙ্গি নিহত

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরিয়ায় বিমান হামলায় প্রায় ২০০ জঙ্গি নিহত

ছবি সংগৃহীত

সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ইসলামিক স্টেটের (আইএসে) এক ঘাঁটি লক্ষ্য করে চালানো বিমান হামলায় প্রায় ২০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ান সেনাবাহিনী।

রুশ সেনাবাহিনীর রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলেকজান্দার কারপভ বলছেন, গতকাল সোমবার (১৯ এপ্রিল) সিরিয়ার পালমিরা শহরের পূর্বাঞ্চলে দুটি ঘাঁটি লক্ষ্য করে রুশ যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে।

একটি বিবৃতিতে কারপভ জানান, এই ঘটনায় ২০০ জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি, জঙ্গিদের ব্যবহৃত ২৪টি যান ও ৫০০ কেজি গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। সিরিয়াজুড়ে বিভিন্ন জঙ্গি হামলার ছক আঁটা হতো এই ঘাঁটি থেকে।

২০১৫ সাল থেকে সিরিয়ায় সামরিক উপস্থিতি রয়েছে রাশিয়ার। মূলত রাশিয়ার এই ভূমিকার কারণেই দীর্ঘ ১০ বছরের সংঘাতের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশের বেশিরভাগ অংশে কর্তৃত্ব ফিরে পেয়েছেন।

হোমস মরুভূমিতে হামলার কথা জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও। পর্যবেক্ষণকারী এ সংস্থা বলছে, এ হামলায় ২৬ আইএস জঙ্গি নিহত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office