বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপি’কে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর

রাজনীতি প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ১৩ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি’কে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর

ছবি : সংগৃহীত

দোষারোপের রাজনীতি পরিহার করে আওয়ামী লীগের কাছ থেকে শিখে জনগণের পাশে থাকতে বিএনপিসহ সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ওলামা এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সংগঠনকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘মহামারির এই সময়ে শুধু আওয়ামী লীগই মাঠে আছে, জনগণের পাশে আছে, অন্য কাউকে দেখা যাচ্ছে না। শুধু খাদ্য আর স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীই নয়, আওয়ামী লীগ সংশ্লিষ্ট কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এমনকি আমাদের মহিলা নেতাকর্মীরাও কৃষকের ধান কেটে মাথায় নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। এমন কাজ কোনো রাজনৈতিক দল করেনি।’

বিএনপির পুরো রাজনীতিই তারেক জিয়ার শাস্তি আর বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হচ্ছে, জনগণের স্বাস্থ্য নিয়ে তারা ভাবে না, এ অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতি জনগণের জন্য আর বিএনপির রাজনীতি হচ্ছে তাদের দুর্নীতিগ্রস্ত নেতা-নেত্রীদের বিচার-শাস্তি থেকে বাঁচানোর জন্য।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দীর্ঘদিন নিখোঁজ থাকা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে দেখা করে বলেছেন, এ দেশে কেউ নিরাপদ নয়। এ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘ইলিয়াস আলী কীভাবে গুম হয়েছেন, সেটি তো মির্জা আব্বাস সাহেবই জানিয়ে দিয়েছেন যে, বিএনপি নেতারাই তাকে গুম করেছেন। এই সত্য প্রকাশের দায়ে আবার মির্জা সাহেবকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।’

‘যে বিএনপি ২১ আগস্টে গ্রেনেড হামলা চালায়, বঙ্গবন্ধুহত্যার বিচার বন্ধ করে, যাদের আমলে আহসানউল্লাহ মাস্টার, শাহ এএমএস কিবরিয়া, খুলনার মঞ্জুরুল ইমামের মতো মানুষদের প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়, তাদের কারণেই দেশের মানুষ অনিরাপদ বোধ করতে পারে, অন্য কারণে নয়’, বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office