বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে আহত মেছোবাঘ উদ্ধার

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   শনিবার, ১৭ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে আহত মেছোবাঘ উদ্ধার

আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে আহত অবস্থায় একটি মেছোবাঘ উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার নাথ বাড়ির পাশে শনিবার (১৭ জুলাই) সকালে ধানক্ষেতে বাঘটি’কে পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দ্রুত সেখান থেকে আহত অবস্থায় বাঘটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব জানান, স্থানীয়রা ফোন করে জানালে আমি সেখান থেকে আহত অবস্থায় মেছোবাঘ’টি উদ্ধার করি। পরে এটিকে প্রাথমিক চিকিৎসা দেই। তিনি জানান বাঘটি মারাত্মক আঘাত প্রাপ্ত।

বন বিভাগকে বিষয়টি অবহিত করেছি। বাঘটি’র কোমরে কেউ লাঠি দিয়ে আঘাত করেছে অথবা সড়ক দুর্ঘটনা হতে পারে বলে তিনি জানান।

মেছোবাঘটির উন্নত চিকিৎসার জন্য শ্রীমঙ্গলের পশুসম্পদ হাসপাতালের চিকিৎসকের শরণাপন্ন হবেন বলে জানান সজল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office