বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফখরুলের স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন- বলেন তথ্যমন্ত্রী

অনলাইন রিপোর্ট:   |   বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফখরুলের স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন- বলেন তথ্যমন্ত্রী

প্রচন্ড হতাশায় নিমজ্জিত হয়ে বিএনপি নেতারা আবোল তাবোল বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেছেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দলের নাম আওয়ামী লীগ। আর যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ শ্লোগান দেয়, তাদেরকে দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। তারা কোন চেতনা ধারণ করে, সেটিই প্রশ্ন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সরকারের ৪শ’ টাকা বেতনের চাকুরে ছিল, আজকে সেই দলের মহাসচিবের এ বক্তব্য শুনে আমার মনে হচ্ছে তিনি এমন হতাশায় নিমজ্জিত যে, আবোল-তাবোল বলা শুরু করেছেন।

‘শুধু তাই নয়, ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে যেখানে হাতেগোনা দুই-একজন ছাড়া বেশিরভাগই ভুয়া মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা নয়, তাদেরকে নিয়ে সমাবেশ করে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, এতে তার মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে এবং সত্যিই মনে হচ্ছে, তার স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন- বলেন ড. হাছান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীনবাংলা বেতারের সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী তারিন জাহান, অরুনা বিশ্বাস, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, সাংবাদিক মানিক লাল ঘোষ, লিয়াকত আলী, সুজন হালদার, সমীরণ রায় প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office