বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এমপিরা ব্যাক্কলের মতো ঘুরে: মুজিবুল হক

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৮ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমপিরা ব্যাক্কলের মতো ঘুরে: মুজিবুল হক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক ফাইল ছবি

সংসদ সদস্যদের রাষ্ট্রীয় প্রটোকল ঠিক করে দেওয়ার দাবি জানিয়ে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেছেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তারাও অস্ত্রধারী আনসার সঙ্গে নিয়ে চলাফেরা করেন। আর সংসদ সদস্যরা (এমপি) “ব্যাক্কলের মতো ঘুরে”।’

আজ রোববার জাতীয় সংসদে একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক এই মন্তব্য করেন।

মুজিবুল হক বলেন, সাংসদদের স্ট্যাটাসটা কি রাষ্ট্রীয় প্রটোকল, এটা জানতে চেয়ে বলতে বলতে মইন উদ্দীন খান বাদল মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ঠিক করেছে। সেটা করতে পারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরপর স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতি একসমান। তিনি বলেন, ‘করুন, আপত্তি নাই। কিন্তু একজন পার্লামেন্টের মেম্বার জনপ্রতিনিধি, রাষ্ট্রের মালিক, তাদের প্রতিনিধি কোনো সরকারি আমলার নিচে থাকবে, এটা অসুন্দর লাগে।’

মুজিবুল হক বলেন, ‘কিছুদিন আগে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আক্রমণ হয়েছিল। সে আক্রমণের কারণে এখন সারা বাংলাদেশে সব ইউএনওর বাসায় ১০-১২ জন আর্মসধারী আনসার দেওয়া হয়েছে। আবার সেই ইউএনও সাহেবের গাড়িতে কিন্তু তিন-চারজন আনসার উইথ আর্মস তাঁরা সঙ্গে নিয়ে যান। আর আমার এমপি ব্যাক্কলের মতো ঘুরে। এমপির পার্সোনাল একটা গানও নাই।’

সংসদ নেতা শেখ হাসিনার উদ্দেশে মুজিবুল হক বলেন, ‘সময় চেঞ্জ হয়েছে। মাননীয় সংসদ নেত্রী, আপনার সাথে তো অনেকে আছে, এমপিরা তো একলা একলা ঘুরে। ডিসির একজন বডিগার্ড আছে, সচিবের বডিগার্ড আছে, আর এমপি ঢাকা শহরে একা একা ঘুরে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office