বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমেরিকান ডেইরি ও প্রোটেক্টিভ ইসলামী লাইফের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি   |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমেরিকান ডেইরি ও প্রোটেক্টিভ ইসলামী লাইফের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

গ্রাহকদের স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা সম্প্রসারণে আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল) এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তির আওতায় আমেরিকান ডেইরি লিমিটেডের পলিসিধারীরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের বিভিন্ন সেবার আওতায় আসবেন, যার মধ্যে রয়েছে হাসপাতালে ভর্তি হলে ক্যাশব্যাক সুবিধা, ডায়াগনস্টিক টেস্টে বিশেষ ছাড় এবং নির্ধারিত বীমা কভারেজ।

অনুষ্ঠানে আমেরিকান ডেইরি লিমিটেডের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) এ কে এম আরিফুল ইসলাম, সিএও মো. রওশন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস, সিনিয়র ম্যানেজার (গ্রুপ ও ওভারসিজ) তাবিন বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office