বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২০ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ

সন্ধ্যার পর বৃষ্টির মতো কুয়াশায় ঢাকা পড়ে পাহাড়। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রে আজ সোমবার তোলা ছবি

দেশজুড়ে শীত বেড়ে গেছে। দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ–পশ্চিমাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকাজুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এক দিনের ব্যবধানে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। ফলে দেশের অন্তত ১০টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, কাল মঙ্গলবারও দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহ আরও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

এদিকে আজ সোমবার ভোরে রাজধানীতে শীতের অনুভূতি হঠাৎ বেড়ে যায়। তবে বেলা গড়াতে রোদ বেড়ে শীতের অনুভূতি কমে আসে। সন্ধ্যা থেকে আবারও হিম হিম শীতের বাতাস বাড়তে থাকে। সন্ধ্যার পর তাপমাত্রা আবারও কমে আসে। আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। কিন্তু ঢাকার আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসে। ফলে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ–পশ্চিমাঞ্চল হয়ে মধ্যাঞ্চল পর্যন্ত শীতের অনুভূতি বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, অনুকূল পরিস্থিতির কারণে সুদূর সাইবেরিয়া থেকে আসা শীতল বাতাসের প্রবাহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। যে কারণে উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত শীতের তীব্রতা একই রকমের থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়তে শুরু করবে।

winter1

রংপুরে দুই দিন থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। কনকনে শীতে তাই জড়োসড়ো হয়ে কাজে যাচ্ছেন এক দিনমজুর। চিলারঝার, শহরতলি, রংপুর, ২০ ডিসেম্বর

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ থেকে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, নঁওগা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও যশোরে মৃদু থেকে মাঝারি মাত্রায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে তাপমাত্রার পারদ সবচেয়ে বেশি নেমেছে চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া যশোরের তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল। রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ জেলায় শৈত্যপ্রবাহ ও এর কাছাকাছি তাপমাত্রা বয়ে যাচ্ছে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, আগামীকাল দেশের দক্ষিণাঞ্চলের রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office