বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুদিন আগে ছিলাম ভাই, এখন হলাম গডফাদার: শামীম ওসমান

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৯ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুদিন আগে ছিলাম ভাই, এখন হলাম গডফাদার: শামীম ওসমান

সংসদ-সদস্য শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ-সদস্য শামীম ওসমান বলেছেন, ‘দুদিন আগে ছিলাম ভাই, এখন গডফাদার হলাম কীভাবে?

এ প্রশ্ন আপনারা আইভীকে করেন। তিনি কীভাবে এ কথা বললেন। আমাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন আইভী।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান পরিস্থিতি নিয়ে শনিবার রাতে তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘দুদিন আগে একটি ভিডিও দেখলাম।

সেখানে উনি (আইভী) বলছেন, শামীম ওসমান আমাদের নেতা। উনি বড় ভাই, আওয়ামী লীগের সাংসদ। দুই দিনের মধ্যে গডফাদার হয়ে গেলাম।

আমাকে মনোনয়ন দিয়েছে আমার দল। আমি যদি গডফাদার হই, তাহলে আমাকে মনোনয়ন দিয়েছেন কে? কাকে প্রশ্নবিদ্ধ করা হলো? যে বলেছে, তার (আইভী) কাছে জিজ্ঞেস করেন, আপনি দুদিন আগে এটা বলেছেন, দুদিন পরে এটা বললেন। কোনটা সঠিক।’

আগামীকাল সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানান শামীম ওসমান। তিনি বলেন, ‘আমি আমার অবস্থান থেকে যা বলার বলব।

এই নির্বাচনে আমি কোনো সাবজেক্ট না। প্রথমদিক থেকেই চুপচাপ ছিলাম। এখনো আছি। তাহলে আমি নিউজ হব কেন? যারা আমাকে নিউজ বানাতে চাচ্ছেন।

আমি তো তাদের বলেছি, কারণটা কী। এখন উনারা যদি কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে তা জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে, তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office