বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহানা রহমান-এর কবিতা ‘নারী’

  |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহানা রহমান-এর কবিতা ‘নারী’

শাহানা রহমান-এর কবিতা ‘নারী’

নারী তুমি অবিমিশ্র মাধুর্য নিয়ে
ধরণীতে করেছো পদার্পণ।
তোমার রূপ সৌন্দর্য স্নেহ ভালোবাসা আর মায়া
করেছো অর্পণ।

স্বর্গের উদয়াচলে মূর্তি রূপী হে নারী,তুমি দেবী…
মর্তে নিছক নারী..তুমি কন্যা জায়া জননী…
তুমি ছাড়া এই বিশ্বজগত হয়ে যেত যে স্থির,
তোমার মাঝেই প্রানের সঞ্চার পৃথিবী করেছে অস্থির।

একটি সুন্দর মানবাত্মার বাস, রয়েছে তোমারই মধ্যে,
বিধাতার এই রহস্য বোঝার, আছে কি কারো সাধ্যে?
তোমায় দিয়েছে কি বিস্ময়কর, ক্ষমতা বিধাতায়!
কেনো তবে ভাবছো নিজেকে এতটাই অসহায়?

তোমার ইতিহাসের আদি পর্বে ছিল দানবের হুংকার
তবু সেই আদিম বর্বর কখনো দেবেনা তোমায়,
অধিকার…
হে নারী, তুমি এগিয়ে যাও, পর্বত শৃঙ্গের শেষ সীমায়,
যেখানে সূর্যের প্রথম আলো লুটায় তোমার পায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office