| সোমবার, ১১ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ২১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ঝুটন দত্ত’র কবিতা ‘চৈতালি চিত্রণ’
চৈতালি হাওয়ায় ভেসে বেড়াচ্ছে
পোড়া মাটির ঘ্রান,
নিশিপোকার কোরাসে কোথাও
মিটিমিটি জ্বলছে আলো ;
পায়তারা সময়ের নিকটে মনে পড়ে
কবে যেন দেখেছিলাম
সাঁওতালি মেয়ের নাচ।
আমার বুক বরাবর এঁকে বেঁকে
চলে গেছে পা হাঁটা পাহাড়ি চূড়ার পথ,
আমি ছুটলাম সে পথে;
কালো ধোঁয়ার আতশবাজি গ্রাম
ধুয়ে যাচ্ছে এবেলার বৃষ্টিতে।
ময়মনসিংহ