বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রীমঙ্গলে ফলের পাইকারি আড়তে অনিয়মের দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি :   |   সোমবার, ১১ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলে ফলের পাইকারি আড়তে অনিয়মের দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং ফল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পোষ্ট অফিস রোড, সাগরদীঘি রোড, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং মৌসুমী ফল ব্যবসার প্রতিষ্টানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা বিক্রয় ভাউচার প্রদান না করা, অতিরিক্ত দামে মৌসুমী ফল বিক্রয় করা, প্রতিশ্রুত অনুযায়ী ফল সরবরাহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোষ্ট অফিস রোডে অবস্থিত মেসার্স নাহিদা ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, সাগর দীঘি রোডে অবস্থিত রহমান ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত রেশমা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, জুবায়ের বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা, মেসার্স ঐশী বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office