বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উত্তর ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ মে ২০২২   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উত্তর ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

সংগৃহিত ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। সোমবার (২ মে) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সেক্রামেন্টো সংশ্লিষ্ট শহর সমূহের অধিবাসী প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘সেক্রামেন্টো এরিয়া বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (সাবা)’ ঈদের দিন এক মিলন মেলার আয়োজন করে।

অনুষ্ঠান উপলক্ষে ফলসম শহরের সিটি হলে দুপুরের পর থেকে বাংলাদেশিরা জমায়েত হতে শুরু করে।

সাবার পাবলিক রিলেশন সম্পাদক খান আলিম এর কাছে অনুভূতি জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আমরা আমাদের আশাতিরিক্ত সাড়া পেয়েছি সবার কাছে থেকে। আজকের অনুষ্ঠানে শুধু বাংলাদেশিরা অংশগ্রহণ করেছে তাই নয়। অন্য দেশের মুসলিম এবং অন্য ধর্মাবলম্বী অনেকেই আমাদের এই ঈদ আনন্দ আড্ডায় যোগদান করেছে। আমরা সবার আনন্দ নিশ্চিত করার জন্য সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি।’

আনন্দ আড্ডা যেন সবার মিলন মেলায় পরিণত হয়ে। মিলন মেলায় ছিল উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত অতিথিদেরকে আহ্বান জানানো হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এক সময়ে জমকালো অনুষ্ঠানে পরিণত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের আরব্য রজনীর নৃত্য। আকর্ষণীয় আরব্য রজনীর পোশাকে যখন বাজনার তালে তালে শিল্পীগণ মঞ্চে প্রবেশ করে তখন পুরো হল রুম যেন হয়ে উঠেছিলো আরব্য রজনীর কোন এক রাজদরবার।

আগত অতিথিদের অনেকেই বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলো সেমাই, জর্দা, পায়েস, মিষ্টি আরও অনেক মজাদার খাবার। এছাড়াও উপস্থিত সবার জন্য আয়োজন করা হয়েছিল ঈদের খাবার।

সাবার কোষাধ্যক্ষ ফারশীদ জানান, ‘আমি খুবই আনন্দিত। এতো অতিথির আগমন হবে তা ধারনা ছিল না। আমরা আমাদের এই অর্গানাইজেশন থেকে সবার জন্য আনন্দের ব্যবস্থা করতে পেরেছি, এটা আমাদের ভবিষ্যতের দায়িত্বকে আর বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করবো এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পরে’।

এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের কাছে বেশ সাড়া পায়। প্রায় দুই বছর পর ঈদ অনুষ্ঠানে একত্রিত হতে পেরে সংগঠনের কার্যনির্বাহী কমিটিকে প্রবাসীগণ ধন্যবাদ জানায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office