বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
বিনোদন ডেস্ক

তৃণমূলের নতুন পার্টি অফিসে সায়ন্তিকা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৫ মে ২০২২   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৃণমূলের নতুন পার্টি অফিসে সায়ন্তিকা

সংগৃহিত ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। অভিনয়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেস রাজনীতি সঙ্গে জড়িত। তাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক করেছেন মমতা ব্যানার্জী। রোববার (১৫ মে) সায়ন্তিকা কলকাতায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবনে অফিস করেন।

সেই ছবি সায়ন্তিকা ব্যানার্জী সামাজিক মাধ্যম ফেসবুকে দেন। যেখানে দেখা যাচ্ছে অফিসের কাজ করছেন তিনি। তার পাশাপাশি লোকজনের সঙ্গে কথা বলছেন। ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের নতুন পার্টি অফিস, তৃণমূল ভবন, কলকাতায়।’ পাশাপাশি হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন প্রথম দিন।

অভিনেত্রীর এই স্ট্যাটাস ফেসবুকে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। দেখা যাচ্ছে, পোস্টটি শেয়ার দিয়ে অনেকে তাকে অভিনন্দন জানান। অনেকে শেয়ার দিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। তাকে তার নির্বাচনী এলাকায় কাজ করারও আহ্বান করছেন তার ফেসবুকে পেজ কমেন্টে।

তৃণমূল কংগ্রেসের হয়ে বাঁকুড়া থেকে নির্বাচন করেন সায়ন্তিকা ব্যানার্জী। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থীর কাছে হেরে যান তিনি। কিন্তু নির্বাচনে হেরে গেলেও তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিটা করবেন বলেছিলেন ওই সময়। সেই কথা রেখেছেন সায়ন্তিকা ব্যানার্জী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office