বিনোদন ডেস্ক | শনিবার, ১৮ জুন ২০২২ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যায় সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে আছেন। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জয়া আহসান আরও বলেন, ‘প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’
বন্যাকবলিত এলাকার ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া আহসান লেখেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি।’
জয়া বলেন, ‘এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শিগগির প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’