বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৯০ দশকের গল্পে নাটক, মুখ্য চরিত্রে আরফান

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৯০ দশকের গল্পে নাটক, মুখ্য চরিত্রে আরফান

সংগৃহিত ছবি

কাঠের বাক্স ঘাড়ে নিয়ে ঘন্টি বাজায় মন্টু। বাক্স ভরা মালাই আইস্ক্রিম। নারকেল মেশানো লাল, সাদা, সবুজ, কমলা রঙের আইস্ক্রিম খেতে ছুটে আসে সবাই। উঠানজুড়ে মা, খালা, বউ, ঝিদের আসর বসে আইস্ক্রিম কেনার।

এই একটি চিত্রকল্পের মাধ্যমে ভেসে ওঠে ৯০ দশকের চিরায়ত গ্রাম বাংলার বড় অংশ। এমনই গল্প নিয়েই নির্মাতা হিমু আকরাম বানিয়েছেন নাটক। নাম ‘আইস্ক্রিমওয়ালা’।

সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলের বিভিন্ন স্থানে এর শুটিং শেষ হয়েছে সম্প্রতি। যাতে আইস্ক্রিমওয়ালা মন্টু চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ । বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাহউদ্দিন লাভলু, সামিয়া, নরেশ ভুইয়া, সম্পা নিজাম, আহমেদ নেওয়াজ, তামি রহমান, রাজু প্রমুখ।

গল্পটি প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আইস্ক্রিমওয়ালা নাটকে অতিথিশিল্পী হিসেবে কাজ করেছি আমি। হিমু আকরাম এর গল্প আমাকে সবসময়ই টানে। এই নাটকে আইস্ক্রিমওয়ালা মন্টুর প্রতিপক্ষ আমি। মন্টুর প্রেমিকা জবাকে বিয়ে করি, বয়সে তিনগুন ছোট হলেও! পাত্রী দেখা, নৌকায় করে বউ নিয়ে বাড়ি ফেরা,নানান আয়োজনে ভরপুর ছিলো আইস্ক্রিমওয়ালা নাটকটি। সব মিলিয়ে চরিত্রটি বেশ মজার।

আইস্ক্রিমওয়ালা নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন আরফান আহমেদ। নাটকটি সম্পর্কে আরফান বলেন,’অনেক দিন পর একটা মনের মতো চরিত্রে কাজ করতে পেরেছি। গল্পে ৯০ দশক বুঝানোর জন্য পরিচালক হিমু আকরাম সব আয়োজনই করেছেন। তখনকার সময়ের আইস্ক্রিমের বাক্স, হ্যাজাক বাতি, হারিকেন, নৌকা- কোনকিছুর কমতি রাখেননি। একটি মাত্র দৃশ্যের ইমোশন তৈরি করার জন্য কৃত্তিম বৃস্টির আয়োজনও করেছেন পরিচালক। বর্তমান সময়ের নাটকে যা কিনা কেউই করে না। সব মিলিয়ে আইস্ক্রিমওয়ালা একটা মনে রাখার মতো কাজই হবে।”

নির্মাতা বলেন, ‘এক কথায় আমাদের ফেলে আসা জীবনের গল্প এটি। আমি শুধু চেষ্টা করেছি এই তথ্যপ্রযুক্তির যুগে দর্শকদের খানিক সময়ের জন্য অতীতে ফিরিয়ে নিতে।

একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে ‘আইস্ক্রিমওয়ালা’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office