বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭

সংগৃহিত ছবি

বঙ্গোপসাগর সংলগ্ন বোর পয়েন্ট এলাকায় বিদেশি একটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। তাদের কাছ থেকে ট্রলার, দেশীয় অস্ত্র চাপাতি, দা, কুড়াল, ব্লেড ও করাত জব্দ করা হয়েছে। এছাড়া সাত পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদরদপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, বঙ্গোপসাগর সংলগ্ন মোংলা বন্দরের বোর পয়েন্ট এলাকায় অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ব্লু মার্লিনে গত ১২ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল লোক।

এ সময় জাহাজটি ভিএইচএফের মাধ্যমে ঘটনাটি বন্দর কর্তৃপক্ষকে জানায়। পরে কোস্টগার্ড পশ্চিম জোনের কোকিলমনি স্টেশন এবং দুবলা আউটপোস্টের দুটি দল বিদেশি জাহাজটির উদ্দেশে রওনা দেয়। টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যান।

পরে জাহাজের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিনটি অপারেশন দল অভিযান চালিয়ে বোর পয়েন্ট সংলগ্ন সুন্দরবনের কৈখালী এলাকা থেকে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ওই ট্রলারটিসহ সাতজনকে আটক করা হয়।

আটকরা হলেন, মোংলা উপজেলার জয়মনি গ্রামের হারুন (৪৫), কানাইনগর গ্রামের শাওন (১২), ইমামুল ব্যাপারী (২৩), আনসার খাঁ (৪০), শামসু ব্যাপারী (৩০), মোবারক খাঁ (৩০) ও মুন্না তালুকদার (২২)।

ট্রলারসহ তাদের বৃহস্পতিবার দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদরদপ্তরে আনা হয়। এখান থেকে তাদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office