বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টঙ্গীতে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ১৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টঙ্গীতে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

সংগৃহিত ছবি

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গী রেল জংশনে এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে রংপুর যাওয়ার জন্য টঙ্গী রেল জংশনে ইঞ্জিন পরিবর্তন করতে আসে। ইঞ্জিন পরিবর্তন করে চার নম্বর লাইন থেকে পাঁচ নম্বর লাইনে যাওয়ার সময় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office