বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পিকআপ ভর্তি মাধ্যমিকের বই জব্দ

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ৩০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিকআপ ভর্তি মাধ্যমিকের বই জব্দ

সংগৃহিত ছবি

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের সহস্রাধিক বই অবৈধভাবে বিক্রির সময় জব্দ করেছে পুলিশ।

শনিবার সকালে নগরীর কাজিরবাজার এলাকায় ওই পিকআপ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইগুলো জব্দ করা হয়।

এ সময় আনোয়ার নামে আটক এক ব্যক্তি জানান, তিনি গোয়াইনঘাট থেকে ২৭ হাজার টাকায় বইগুলো কিনে এনেছেন। গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের নৈশপ্রহরী শাহাব উদ্দিন বইগুলো বিক্রি করেছেন তাঁর কাছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, পিকআপের চালকসহ দু’জনকে প্রায় দেড় হাজার কেজি বইসহ আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের নৈশপ্রহরী শাহাব উদ্দিনকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনা তদন্তে জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায় জানান, বিনামূল্যে বিতরণের কিছু বাড়তি ও বিভিন্ন জেলা থেকে আনা বইগুলো গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে সংরক্ষিত ছিল। সেখান থেকে বইগুলো গোপনে নৈশপ্রহরী শাহাব উদ্দিন সরিয়ে বিক্রি করেছেন।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাহাব উদ্দিন জানান, বন্যার পানিতে ভিজে যাওয়া কিছু বই তিনি বিক্রি করে দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office