বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আ.লীগ-বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ১৪৪ ধারা

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ৩১ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আ.লীগ-বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ১৪৪ ধারা

সংগৃহিত ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই সকাল সাড়ে ৯টা থেকে দেড়টা পর্যন্ত বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে ৬ পুলিশসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

অপরদিকে নাঙ্গলকোট উপজেলা সদরের লোটাস চত্বরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও নৌকার ম্যুরাল ভাঙচুর করা হয় বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে। এদিকে হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পেয়ে কুমিল্লা ও আশপাশের থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহাম্মদ বলেন, ‘পরিবহন ভাড়াসহ সব দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদের সমাবেশের আয়োজন করি। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও বিশেষ অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বক্তব্য দেওয়ার কথা ছিল।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীদের বাধায় নেতারা সমাবেশস্থলে আসতে পারেননি। সমাবেশ এলাকায় বিনা উসকানিতে আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মীরা পুলিশ নিয়ে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ছাত্রদল কর্মী সাঈদ, মিজান, সুজন, রাকিব, জনি ও মোতালেবকে হাসাপাতালে নেওয়া হয়।’

নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া বলেন, সরকারি দল পুলিশ নিয়ে আমাদের সমাবেশে আসা লোকদের ওপর হামলা করেছে। পুলিশ অনেক টিয়ারশেল মেরেছে।

নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া বলেন, সকালে বিএনপি-ছাত্রদল কর্মীরা লোটাস চত্বরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও নৌকার ম্যুরাল ভাঙচুর করে। কয়েকটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়।

ঘটনাস্থল আসা কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি। এদিকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে বিএনপি ও ছাত্রলীগ দুটি স্থানে সমাবেশের ঘোষণা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, দুটি পক্ষ একই এলাকায় সমাবেশ আহ্বান করায় বুধবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিল্লাল হোসেন বলেন, সংঘর্ষের আশঙ্কায় সুয়াগাজীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office