বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কর্মসূচিতে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কর্মসূচিতে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সংগৃহিত ছবি

রাজধানীর পল্লবীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির চলমান কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে দলটি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে আজ রোববার বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে যোগ দিতে বেলা ১টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সমাগম শুরু হয়। বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার, জাতীয় ও দলীয় পতাকাসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিয়েছে।

ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত আছেন।

বিএনপির সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কাকরাইলের নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায় প্রিজন ভ্যান, এপিসি ও জলকামান রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলায় গড়ে তুলেছেন।

এদিকে, নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রভাব আশপাশের এলাকার সড়কে পড়েছে। কাকরাইল মোড় থেকে পল্টন মোড়, দৈনিক বাংলা থেকে ফকিরাপুল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office