বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে: রিজভী

রাজধানী ডেস্ক   |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে: রিজভী

সংগৃহিত ছবি

হামলা, মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ছাত্রদল নেতা মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে না পেয়ে তার পরিবারের ওপর গতকাল (রোববার) ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, যেভাবে বাড়িঘরে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সেটি সরকারের চরম নৃশংসতার বহিঃপ্রকাশ।

রিজভী বলেন, এই ঘটনা সকল নিষ্ঠুরতা ও মানবিকতাকে হার মানিয়েছে। দেশজুড়ে তারা চরম নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। জুলুম-নির্যাতন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।

আজ সোমবার সকালে রাজধানীর উত্তরায় নস্ট্রাম হসপিটাল অ্যান্ড ডাইগনস্টিক সেন্টারে আওয়ামী লীগের হামলায় আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদের বাবা-মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

রিজভী সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে যেখানেই হামলা হবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল চেয়ারম্যানসহ ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office