বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘এইসব গুজব, ছবি করলে আমিই সবাইকে জানাতাম’

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘এইসব গুজব, ছবি করলে আমিই সবাইকে জানাতাম’

সংগৃহিত ছবি

সকল আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আজ নতুন ছবির ঘোষণা দিলেন নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও প্রকাশ করা হয়নি। তার মধ্যেই কথা উঠেছে, ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতেও শাকিবের বিপরীতে তানজিন তিশার অভিনয়ের তথ্য ছড়িয়ে পড়েছে। শাকিব ভক্তরা এই জুটিকে মেনশন করে উইশও করছেন।

কিন্তু এতে বিব্রত প্রকাশ করেছেন তানজিন তিশা। তিনি বলেন, ‘এমন তথ্য কোথায় পান তারা। আমি যদি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই সেটা আমিই তো ঘটা করে বলব। গুজব কেন ছড়াতে হবে? এগুলোর কোনো মানে হয় না।’ পাশাপাশি তিনি মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানান সবাইকে।

মঙ্গলবার বিকেলে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘নায়িকার বিষয়টি এখনই কিছু বলতে চাই না। তবে তানজিন তিশার বিষয়টি সত্যি নয়। নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখছি।’

এদিকে তানজিন তিশাকে নাটকেও কম দেখা যাচ্ছে ইদানিং। আগামীতে ওটিটির জন্য ভালো কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলে ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। বললেন, ‘আগামীতে দর্শকরা ভালো কিছু প্রজেক্টে দেখতে পাবেন।

ওটিটিতে ইতোমধ্যে অভিষেক হয়েছে তানজিন তিশার। তার অভিনীত প্রথম ওয়েব সিরিজে ‘শিকল’। এতে নন্দিনী চরিত্রে অভিনয় করেন তিশা।

তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি একজন সফল মডেল ও টেলিভিশন উপস্থাপিকাও। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয় তার। এখনও এ মাধ্যমে কাজ করছেন নিয়মিত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office