বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস চালু করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস চালু করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রোববার বিকেলে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে বিশেষ শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আর্জেন্টিনা বড় দেশ। তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে।

এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন।

এদিন সিলেট নগরীর ধোপাদিঘিরপাড়ে আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের দায় শুধু বাংলাদেশের নয়। তাদের ফেরত নেওয়ার বিষয়ে বিশ্বের মোড়ল হিসেবে পরিচিত দেশগুলোর দায়িত্ব রয়েছে। আমরা রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মিয়ানমার কখনও বলেনি তাদের নেবে না। আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তারা বলেছে নিয়ে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বিশ্ব মোড়লদের বলেছি, রাখাইনে যেখানে রোহিঙ্গারা ছিল, সেখানে আপনারা নিরাপদ জোন তৈরি করুন। কিন্তু তারা মুখে বললেও আন্তরিকতার ঘাটতি আছে।

এ সময় আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সিলেটে বিজয় শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতারা অংশ নেন। এ ছাড়া সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ফিজা-ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office