বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা বাইক শোতে পাওয়া যাচ্ছে বাজাজের সবগুলো মডেল

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা বাইক শোতে পাওয়া যাচ্ছে বাজাজের সবগুলো মডেল

সংগৃহীত ছবি

ঢাকা বাইক শোতে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল বাজাজের সবগুলো মডেল নিয়ে এসেছে উত্তরা মোটর্স।

১৬ থেকে ১৮ই মার্চ অনুষ্ঠিত পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা বাইক শো অনুষ্ঠিত হচ্ছে।

বাইক শোর উত্তরা মোটর্স প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডুয়েল চ্যানেল এবিএস স্পোর্টস বাইক বাজাজ পালসার এন ১৬০ সহ পালসার সিরিজের সবগুলো মডেল, ক্রুজ বাইক এভেঞ্জার ১৬০, মাইলেজ চ্যাম্পিয়ন ডিসকভার ১১০ এবং ১২৫ ডিস্ক, প্লাটিনা ১১০ এইচ ও সিটি ১০০ ইএস মোটরসাইকেল।

উত্তরা মোটর্স মোটরসাইকেলের পাশাপাশি আরই সিএনজি অটোরিক্সা ও ডিজেল চালিত অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে, যা ইতোমধ্যে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলাসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ অ্যাম্বুলেন্স নামে সবার কাছে পরিচিত ও সমাদৃত হয়েছে।

বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স ।

উত্তরা মোটর্স সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস ও ৪০০টির বেশি থ্রি এস ডিলার ও পার্টস ডিলারের মাধ্যমে বাজাজ মোটরসাইকেল বাজারজাতকরণ ও সার্ভিস সেবা প্রদান করছে। এছাড়া অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক্সের মাধ্যমে থানা/ গ্রাম-গঞ্জে বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office