বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নতুন করে আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন করে আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়া বৃহস্পতিবার বলেছে, তারা নতুন করে আন্ত:মহাদেশীয় একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালিয়েছে। মার্কিন গোয়েন্দা বিমান দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় পিয়ংইয়ং তাদের ক্ষোভ প্রকাশ করে এবং সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, হাওয়াসং-১৮ নামের ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬,৬৪৮ কিলোমিটার উপর দিয়ে ১০০১ কিলোমিটার পথ অতিক্রম করে পূর্ব সাগরে গিয়ে পড়ে। এটি আবার জাপান সাগর নামেও পরিচিত। সলিড-ফুয়েল চালিত নতুন ধাচের এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এরআগে গত এপ্রিলে পিয়ংইয়ং কেবলমাত্র একবার পরীক্ষা চালায় বলে জানা যায়।

বিশেষজ্ঞরা বলেছেন, এই পথ অতিক্রম করতে ক্ষেপণাস্ত্রটির প্রায় ৭০ মিনিট সময় লাগে। এরআগেও উত্তর কোরিয়া একই ধাচের আইসিবিএম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, এমন ধাচের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সারাবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা পরিচালনা ও পর্যবেক্ষণ করেন।

এমসন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। কূটনীতি স্থবির হয়ে পড়েছে এবং কিম কৌশলগত পারমাণবিকসহ বিভিন্ন অস্ত্র তৈরি জোরদার করার আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ার এমন পদক্ষেপের জবাবে সিউল ও ওয়াশিংটন নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করে বলেছে, উস্কানিমূলক বিভিন্ন কর্মকা-ের কারণে পিয়ংইয়ং পারমাণবিক প্রতিক্রিয়ার মুখোমুখী হবে এবং ওয়াশিংটনের মিত্র দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করলে দেশটির বর্তমান সরকারকে চরম মাশুল দিতে হবে।

এদিকে জাতিসংঘ, যুক্তসরাষ্ট্র ও ফ্রান্সসহ আরো অনেক মিত্র দেশ উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office