বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উত্তরবঙ্গে শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অর্থনীতি ডেক্স   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উত্তরবঙ্গে শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি

দেশকে উন্নত-সমৃদ্ধ করতে উত্তরবঙ্গে বেশি করে শিল্পকারখানা ও কর্মসংস্থান সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবনে রংপুর বিভাগ সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির (২০২৩-২০২৬) অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গ অনেক সম্ভাবনাময় একটি অঞ্চল। ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান। কৃষিখাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। ব্যবসায়ীরা এগ্রো ফুড প্রসেসিংসহ বিভিন্ন শিল্পকল-কারখানা তৈরি করে লাভবান হতে পারবেন। ইতোমধ্যে অনেক বিনিয়োগকারী বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

টিপু মুনশি বলেন, ভারত-ভুটানসহ আমাদের প্রতিবেশী দেশ ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করতে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায়। এই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ অঞ্চলের রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের কাজ করতে হবে।

মন্ত্রী জানান, পঞ্চগড়ে এখন উন্নতমানের চা উৎপাদন হচ্ছে। দেশের ১৬-১৭ ভাগ চায়ের চাহিদা পূরণ করছে। প্রতিবছর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সেখানে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, উত্তরবঙ্গ হচ্ছে দেশের শষ্যভাণ্ডার। ঘরে ঘরে খাবার আছে বলে খেয়ে-শুয়ে থাকলে হবে না। আমাদের আরও বেশি সচেতন ও কৌশলী হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সাবেক সচিব ও রংপুর বিভাগ সমিতির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি সচিব মো. খলিলুর রহমান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

ট্যুরিস্ট পুলিশের উপমহাপরিদর্শক ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় রংপুর বিভাগের সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও ঢাকায় বসবাসরত বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গত ২৫ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বার্ষিক সাধারণ সভায় রংপুর বিভাগ সমিতি ঢাকার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর ১৩ জুন জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক কমিটি অনুমোদনের পর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office