বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এস.আই.ইউ আইসিটি ফেস্ট ২০২৫, ১৩ অক্টোবর থেকে শুরু

বিশেষ প্রতিনিধি: অনিক দেব নাথ   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এস.আই.ইউ আইসিটি ফেস্ট ২০২৫, ১৩ অক্টোবর থেকে শুরু

গত সোমবার (১৩ অক্টোবর ২০২৫) থেকে শুরু হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এস.আই.ইউ)-এর বহুল প্রতীক্ষিত দুই দিনব্যাপী আইসিটি ফেস্ট ২০২৫। উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন সাজসজ্জার উচ্ছ্বাস আর শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর পরিবেশ। প্রতিটি কোণায় এখন ব্যস্ততা, রঙ ও আনন্দের মিশেল।
বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরাই নিজেদের হাতে নিচ্ছেন আয়োজনের প্রস্তুতির ভার। রঙিন কাগজ, গ্রাফিতি, ব্যানার, সৃজনশীল চিত্রকর্ম ও নানা ডেকোরেশনে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলমের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই প্রযুক্তি উৎসব।
দুই দিনব্যাপী এই উৎসবে থাকছে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ প্রোগ্রামিং প্রতিযোগিতা (IUPC), আইসিটি কুইজ, প্রজেক্ট প্রদর্শনী, আইডিয়াথন, স্কুইড গেমসহ নানা আকর্ষণীয় ইভেন্ট। অংশ নেবেন বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
সিএসই বিভাগের ২-১ সেমিস্টারের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, “আইডিয়াথনে আমরা বাস্তব জীবনের সমস্যা সমাধানে সফটওয়্যার আইডিয়া নিয়ে কাজ করি। এটি আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাজসজ্জা টিমের নেতৃত্ব দিচ্ছেন একই বিভাগের ৩-২ সেমিস্টারের শিক্ষার্থী সামিয়া রহমান। তিনি বলেন, “ডিজাইন, গ্রাফিতি, চিত্রকর্ম—সবকিছু করছি দলবদ্ধভাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই একসাথে কাজ করছি। আশা করি আগামীকাল দারুণ একটি অনুষ্ঠান হবে।”
বিবিএ বিভাগের শিক্ষার্থী কাব্য সিনহা বলেন, “এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে হওয়া খুব প্রয়োজন। আমাদের প্রত্যাশা, এমন অনুষ্ঠান যেন নিয়মিত হয়।”
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. উমর ফরুক জাহাঙ্গীর বলেন, “আমাদের বিভাগ সবসময় শিক্ষার্থী বান্ধব। একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে আমরা জোর দিই। আইসিটি ফেস্ট সেই ধারাবাহিকতারই অংশ।”
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন জনাব খালেদ হোসেইন এ আয়োজনকে অভিহিত করেন “শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব ও দলগত চেতনার এক উজ্জ্বল উদযাপন” হিসেবে।
শিক্ষার্থীদের ভাষায়, এই উৎসব শুধু আনন্দের নয়, বরং শেখা, উদ্ভাবন ও একসাথে কাজ করার এক দুর্লভ সুযোগ। প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য এটি হয়ে উঠবে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

শিক্ষার্থী, ১-২ সেমিস্টার
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ,
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office