বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরকার চাইলে রিটার্ন জমার সময় বাড়াতে পারে: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার চাইলে রিটার্ন জমার সময় বাড়াতে পারে: এনবিআর চেয়ারম্যান

সরকার চাইলে রিটার্ন জমার সময় আবারও বাড়তে পারে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর। এক দফা সময় বাড়িয়ে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়য়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে এনবিআর।

রিটার্ন জমার সময় বাড়বে কি না জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, না সময় বাড়ানোর ব্যাপারটা এখনই বলা যাবে না, আমরা এটা বুঝে নেবো। রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেহেতু প্রথমবারের মতো আমরা অনলাইনটাকে কম্পালসারি করেছি। বিশেষ করে অ্যাডভোকেটদেরও, যারা ট্যাক্স প্র্যাকটিশনার তাদেরও আমরা এই সুযোগ দিয়েছি; তাদের সব ক্লায়েন্টের রিটার্ন তারা অনলাইনে দিতে পারবেন। ফলে সবারই একটা প্রিপারেশনের ব্যাপার আছে, চলছে। তো সেটা যদি সরকার মনে করে যে, না আমাদের আরেকটু বাড়ানোর প্রয়োজন হবে, হয়তো সরকার বিবেচনা করবে। আমি এখনই কিছু বলতে পারছি না। তবে এটা আমার মনে হয়, সময় বলে দেবে যে কী পরিমাণ রিটার্ন জমা পড়েছে।

তিনি আরও বলেন, আমার হিসাব বলছে প্রায় ৪২ লাখ ট্যাক্সপেয়ার অনলাইনে রিটার্ন সাবমিট করার জন্য রেজিস্ট্রেশন করেছেন। জমা দিয়েছেন ২৬ লাখের বেশি। মানে আরও প্রায় ১৫-১৬ লাখ রিটার্ন জমা দেননি। তো এটা আগামী এক সপ্তাহে পাওয়াটা হয়তো ডিফিকাল্ট হবে। এখনো প্রতিদিন কিন্তু নতুন নতুন রেজিস্ট্রেশন হচ্ছে। প্রতিদিন গড়ে ১৫ হাজার প্লাস ট্যাক্সপেয়ার ই-রিটার্ন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করছেন।

রিটার্ন জমার সময় বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, প্রতি মিনিটে আমি দেখতে পাই। আমি এই গাড়িতে উঠেই দেখব আজ কয়জন রেজিস্ট্রেশন করলেন; কতজন রিটার্ন দিলেন, কত টাকা জমা হলো, সবকিছু কিন্তু আমার মোবাইল ফোন থেকে আমি সিস্টেম থেকে দেখতে পাই। ফলে আমরা বুঝবো, যখন দেখবো যে আর রেজিস্ট্রেশন হচ্ছে না, কমে গেছে একদম, তখন বুঝবো যে না এখন বোধহয় শেষপর্যায়ে চলে আসছে। যখন দেখবো যে যারা রেজিস্ট্রেশন করেছেন, তার বড় একটা পার্সেন্টেজ রিটার্ন জমা দিয়ে ফেলেছেন, তখন আমরা বুঝবো যে মোটামুটি পার্টটা শেষ হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয় আরও বড় অংশ; আরও ১৫ লাখ প্লাস অনলাইনে রিটার্ন সাবমিট করবে।

‘সেক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন হয়, পরে হয়তো সরকার বিবেচনা করবে, স্যারদের সঙ্গে আলোচনা করে ঠিক করবো।’ যোগ করেন এনবিআর চেয়ারম্যান।

এদিন এনবিআর চেয়াম্যান ডিআরইউ সদস্যদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল সাপোর্টিং বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office