বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রথম প্রান্তিকে ২৪৯ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে ডেল্টা লাইফ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম প্রান্তিকে ২৪৯ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে ডেল্টা লাইফ

২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ৩৯ হাজার ৪৪৩ জন গ্রাহককে মোট ২৪৯ কোটি টাকারও বেশি বীমা দাবি পরিশোধ করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দীর্ঘ ৪ দশক ধরে আস্থার সঙ্গে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি সম্প্রতি এক প্রতিবেদনে তাদের শক্তিশালী আর্থিক অবস্থান এবং গ্রাহক সেবার এই চিত্র তুলে ধরে।

২০২৫ সালের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, ডেল্টা লাইফের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৪ কোটি ৯০ লাখ টাকায়। এছাড়া বর্তমানে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ৪ হাজার ২০৩ কোটি ৭৩ লাখ টাকা এবং বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৩ কোটি ৭৯ লাখ টাকা।

শুরু থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি সর্বমোট ১০ হাজার ২৭১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এক্ষেত্রে কোম্পানিটি সর্বোচ্চ হারে পলিসি বোনাস দিয়েছে গ্রাহকদের।

আর্থিক সক্ষমতার বিচারে ডেল্টা লাইফ ২০১৫ সাল থেকে টানা ১০ বার ক্রেডিট রেটিং ‘ট্রিপল-এ’ বজায় রেখে চলেছে, যা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা এবং সক্ষমতার পরিচয় দেয়।

প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডেল্টা লাইফ সবসময় গ্রাহকের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে আসছে। দ্রুততম সময়ের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি কোম্পানির প্রধান লক্ষ্য, যার প্রতিফলন ২০২৬ সালের প্রথম প্রান্তিকের এই পরিসংখ্যানে ফুটে উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office