শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

ইমরান খানের পর এবার বাবর আজমের কাছেও হারলেন কোহলি

  |   শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাবর আজমের কাভার ড্রাইভ বর্তমান ক্রিকেটের অন্যতম সুন্দর দৃশ্যছবি: টুইটার

আইসিসির একেকটা পোল হয়, আর তাতে যেন পাকিস্তানের জয়জয়কার! সেটিকে ঘিরে আবার পাকিস্তানের ক্রিকেট মহলে বেশ উচ্ছ্বাসও দেখা যায়।

কিছুদিন আগে আইসিসির টুইটার পেজে এমন এক পোলে বিরাট কোহলিকে হারিয়ে দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

সাবেক পাকিস্তান অধিনায়কের পর এবার জিতলেন বর্তমান পাকিস্তান অধিনায়ক। এবারও কোহলিকে হারিয়েই আইসিসির পোলে জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

পোলটা কী নিয়ে? কার কাভার ড্রাইভ দেখতে সবচেয়ে সুন্দর, কিংবা কে কাভার ড্রাইভটা সবচেয়ে ভালো খেলেন। আইসিসি এ মুকুটের নাম দিয়েছে, ‘কাভার ড্রাইভ কিং’। সেখানেই কোহলিকে হারিয়ে দিয়েছেন বাবর।

ব্যবধানটা একেবারে ন্যূনতম। পোলে বাবর পেয়েছেন ৪৬ শতাংশ ভোট, কোহলি ভোট পেয়েছেন তাঁর চেয়ে ০.১ শতাংশ কম!

পোলে কোহলি ও বাবরের সঙ্গে রাখা হয়েছিল সময়ের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের আরও দুজন ইংল্যান্ডের জো রুট আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে।

চারজনের কাভার ড্রাইভ খেলার চারটি ছবি জুড়ে দেওয়া ছিল পোলে। তা সেটির ফল কী হলো? কোহলি ভোট পেয়েছেন ৪৫.৯ শতাংশ, বাবর ৪৬ শতাংশ।

উইলিয়ামসন ভোট পেয়েছেন ৭.১ শতাংশ। আর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে নিজের শততম টেস্ট খেলতে নামা রুট ভোট পেয়েছেন ১.১ শতাংশ। ভোটার ছিলেন ২ লাখ ৬০ হাজার ১৪৩ জন।

অবশ্য এসব পোলে যা হয়, কার সমর্থকেরা বেশি ভোট দিচ্ছেন, সেটিই হয়তো দিন শেষে ফল ঠিক করে দেয়। তা পাকিস্তানে বাবরের এই ‘রাজা’ বনে যাওয়া নিয়ে উচ্ছ্বাস অবশ্য তেমন টের পাওয়া যাচ্ছে না, যতটা পাওয়া গিয়েছিল কদিন আগে কোহলিকে ইমরান হারানোর পর। হয়তো ইমরান প্রধানমন্ত্রী বলে সেখানে রাজনৈতিক লেজুড়বৃত্তিও ছিল কিছুটা!

সেবার কোহলি আর ইমরানের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার মেয়েদের দলের কিংবদন্তি অধিনায়ক মেগ ল্যানিং—এই চারজনকে নিয়ে আইসিসির পোলটা ছিল, এঁদের মধ্যে সেরা অধিনায়ক কে? খুবই সাধারণ একটা পোল।

এমন পোল যে আইসিসির টুইটার পেজে নিয়মিতই থাকে, সেটির প্রমাণ তো ‘কাভার ড্রাইভ কিং’ পোলই বলে। অনুসারীদের টুইটার অ্যাকাউন্টে আরও ‘এনগেজ’ বা জড়িত রাখাও এমন টুইটার পোলের একটা বড় উদ্দেশ্য, যাতে অ্যাকাউন্টের ‘রিচ’ বা অনেক বেশি অনুসারীর কাছে পৌঁছানোর সম্ভাবনা বাড়ে।

কিন্তু সেখানে ইমরান জেতার পর টুইটারজুড়ে পাকিস্তানের সাধারণ ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস এতই বেশি ছিল যে টুইটারে ‘ভারতকে কাঁপিয়ে দিল পাকিস্তান’ ট্রেন্ড চালু হয়ে গেছে। আর পাকিস্তানের এক মন্ত্রী তো রীতিমতো টুইটে ইমরান খানকে অভিনন্দনও জানিয়ে বসেছেন এই ‘বিশাল’ জয়ের জন্য!

বিরাট কোহলির কাভার ড্রাইভেও চোখ জুড়িয়ে যায় ভক্তদের
বিরাট কোহলির কাভার ড্রাইভেও চোখ জুড়িয়ে যায় ভক্তদেরছবি: টুইটার
পোলে কোহলি ভোট পেয়েছেন ৪৬.২ শতাংশ, ইমরান পেয়েছেন ৪৭.৩ শতাংশ। বেশ ‘টান টান’ উত্তেজনা অবশ্য হয়েছে বটে। ভোট শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগপর্যন্তও ইমরান-কোহলি ছিলেন ৪৭ শতাংশ ভোটে সমতায়। শেষ পর্যন্ত ইমরান জিততেই পাকিস্তানের টুইটার ব্যবহারকারীরা টুইটারে শুরু করেন বিজয়োল্লাস।

‘পাকিস্তান শকস ইন্ডিয়া’ হ্যাশট্যাগ দিয়ে ইমরান খানের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ এত বেশি হয়েছে যে হ্যাশট্যাগটি ট্রেন্ডিং-ই হয়ে যায়। আরেকটি ট্রেন্ড চালু হয় ‘প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন’ নামে।

কিন্তু আইসিসির টুইটারের একটা পোল নিয়ে উচ্ছ্বাস বাঁধ মানেনি পাকিস্তানের আবহাওয়াবিষয়ক মন্ত্রী জারতাজ গুল ওয়াজিরেরও। টুইটারে ইমরানকে ট্যাগ করে তাঁকে অভিনন্দন জানিয়ে জারতাজ লিখেছিলেন, ‘আইসিসির এই বিশাল পোলে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন।’

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office