শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর হবে। এর আগে তিনি এ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হোলসেল ব্যাংকিং বিভাগের চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ফয়সাল রহমান করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, টেকসই অর্থায়ন এবং কৌশলগত নেতৃত্বে দক্ষ। তিনি প্রাইম ব্যাংকের করপোরেট ব্যাংকিং ট্রান্সফরমেশন প্রোগ্রামের নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ করপোরেট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।ই-পেপার সাবস্ক্রিপশন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ কর্মজীবনে ফয়সাল রহমান প্রাইম ব্যাংকের আগে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ক্রেডিট অ্যাগ্রিকল ইন্দোসুয়েজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জ্বালানি ও বিদ্যুৎ, অবকাঠামো, এভিয়েশন এবং টেকসই অর্থায়ন খাতে একাধিক গুরুত্বপূর্ণ অর্থায়নের উদ্যোগ সফলভাবে পরিচালনা করেছেন।

প্রাইম ব্যাংক জানায়, ফয়সাল রহমান বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিকসে স্নাতক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office