শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

ইসরাইলি স্বয়ংক্রিয় বন্দুকে ইরানি বিজ্ঞানীকে হত্যা

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাখরিজাদেহকে ইসরাইলি স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হত্যা করা হয়েছে। ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ একটি ওয়ান-টন বন্দুকের যন্ত্রাংশ পাচার করে ইরানে নিয়ে এসেছিল।

পরে ওই অস্ত্র দিয়েই বিখ্যাত এই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।

গোয়েন্দা সূত্রের বরাতে খবরে বলা হয়, ইসরাইলি ও ইরানি নাগরিকদের ২০ গুপ্তচরের একটি দল এই অতর্কিত হামলা চালিয়েছে। এর আগে অন্তত আটমাস ফাখরিজাদেহের ওপর নজরদারি করা হয়েছিল।

জিউশ ক্রনিকলে বুধবার এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি বলেন, গুপ্তহত্যায় ইরানি সশস্ত্র বাহিনীর এক সদস্য জড়িত ছিলেন।

ইরানি গণমাধ্যম জানায়, তার গাড়িতে হামলার পর গত ২৭ নভেম্বর হাসপাতালে মৃত্যুবরণ করেন ফাখরিজাদেহ।

তার নিহত হওয়ার পরেই অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলকে দায়ী করে ইরান। শিয়াসংখ্যাগরিষ্ঠ দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এক টুইট পোস্টে বলেন, ইসরাইলি ভূমিকার মারাত্মক আভাস রয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বুধবার ইসরাইলি সরকারের মুখপাত্র বলেন, এসব বিষয়ে আমরা কোনো কথা বলি না। আমাদের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি।

পশ্চিমা বিশ্ব ও ইসরাইলের দাবি, ইরানের গোপন পরমাণু কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন ৫৯ বছর বয়সী বিজ্ঞানী ফাখরিজাদেহ। যদিও এমন অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office