শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত।

গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই মিয়ানমারের পরিস্থিতি অশান্ত হয়ে আছে। সেনা স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। এই পরিস্থিতিতে দেশটির সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এই ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে দেশটির সরকারি ওয়েবসাইটে। বলা হচ্ছে, আজ বৃহস্পতিবার ‘মিয়ানমারস স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল’র (এসএসি) ছয় সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছেন বর্তমান সেনা শাসক মিন অং হ্লাইংও।

যুক্তরাজ্য যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে তারা হলেন- কমান্ডার ইন চিফ জেনারেল মিন অং হ্লাইং, এসএসির সেক্রেটারি লে. জেনারেল অং লিন ডিউ, এসএসির যুগ্ম সচিব লে. জে. ইয়ে উইন ওও, জেনারেল টিন অং সান, জেনারেল মাউং মাউং কিউ, লে. জেনারেল মো মিন্ট তুন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, আজকের নিষেধাজ্ঞা পদক্ষেপ মিয়ানমারের সামরিক শাসকের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে যে মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষীদের দায়ী করা হবে। সামরিক শাসককে অবশ্যই মিয়ানমারের জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

মিয়ানমারের জনগণের উদ্দেশে ডমিনিক র‌্যাব আরো বলেন, যুক্তরাজ্য তাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আপনাদের গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছে।

সূত্র : জিওবি ডট ইউকে।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office