শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

ইমরান খানকে শেখ হাসিনার চিঠি

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

পাকিস্তান দিবস উপলক্ষে দেশটির জনগণ ও প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ মার্চ) ইমরান খানকে লেখা এক চিঠিতে শেখ হাসিনা এ শুভেচ্ছা জানান। চিঠিতে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। আমার বিশ্বাস, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্র্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।

চিঠিতে শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে যাত্রা সমুন্নত রাখলে দুই দেশের জনগণই উপকৃত হতে পারে।

সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং সেই সঙ্গে পাকিস্তানের জনগণের ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office