শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

গাড়ি পোড়ানোর নির্দেশের অভিযোগে গ্রেপ্তার নিপুন রায়

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৯ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নিপুন রায় চৌধুরী -ফাইল ছবি

হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগ করতে সরাসরি নির্দেশ দেওয়ারর অভিযোগে বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপরের রায়েরবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় বিএনপির আরও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিপুন রায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ কেরাণীগঞ্জ বিএনপির সভাপতি। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান ও পুত্রবধূ। তার বাবা নিতাই চন্দ্র রায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

র‌্যাব জানিয়েছে, রোববারের হরতালে নিপুন রায় চৌধুরী রাস্তায় গাড়ি পোড়াতে নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের। কেরানীগঞ্জের স্থানীয় বিএনপির নেতা আরমান, খোরশেদ ও শাহিনকে মোবাইল ফোনে বলেন, বাসে বা যে কোনো যানবাহনে আগুন লাগিয়ে ভিডিও করে তাকে পাঠাতে। তার নির্দেশনায় শাহিন একটি বাসে আগুন লাগিয়েছে। আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরিয়ে ছবি তুলে নিপুনকে হোয়াটসঅ্যাপে পাঠান। দলীয় শীর্ষ নেতাদের কাছে পাঠানোর উদ্দেশে তিনি গাড়ি পোড়ানোর ছবি চেয়েছেন। এসব অভিযোগেই বিকেলে তাকে র‌্যাব-২ গ্রেপ্তার করে। তার নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকেও গ্রেপ্তার করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office