শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

কুলাউড়ায় দেড়শো পরিবারকে রমযানের খাদ্য সহায়তা

প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)   |   শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় পরিবারকে রমযানের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় স্থানীয় একটি ফাউন্ডেশনের উদ্যোগে দেড়শো অসহায় পরিবারকে রমযানের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

পৌর শহরসহ কুলাউড়া বিভিন্ন এলাকার দেড়শোটি পরিবারকে স্থানীয় শাহ্ সৈয়দ রাশীদ আলী ফাউণ্ডেশনের তত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফাউণ্ডেশনের উপদেষ্টা মোক্তাদির হোসেন জানান, প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে ও শাহ্ সৈয়দ রাশীদ আলী ফাউণ্ডেশনের সার্বিক তত্বাবধানে এই খাদ্য সামগ্রী উপজেলার দেড়শো পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। করোনার লকডাউনের প্রভাবে রমজানে বিভিন্ন শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েন। এতে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমজীবি মানুষেরা। সেসব মানুষ থেকে দেড়শ পরিবারকে ফাউণ্ডেশনের মাধ্যমে বাছাই করা হয়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই খাদ্য সামগ্রী ওই সকল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।ফাউণ্ডেশনের পক্ষ থেকে আমরা গৃহহীন মানুষকে ঘর নির্মাণ, বেকার মানুষকে স্বনির্ভর করতে এবং দরিদ্র অসুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা দিয়ে আসছি। সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও আর্থিক সহায়তা ফাউণ্ডেশনের কার্যক্রম অব্যাহত আছে।

খাদ্য সহায়তা পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ,উপজেলা বিএনপির সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল মৌলভীবাজার জেলা পরিষদের নারী সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নি,পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, নিউ নেশন প্রতিনিধি মছব্বির আলী,প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, রাশিদ আলী ফাউন্ডেশনের সদস্য পারুল মিয়া ও হাসিনা আক্তার ডলি, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী, লংলা রাশিদিয়া শমসেরিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুর নুর ও হাফিজ আব্দুল মতিন, শ্রমিক নেতা শফিকুর রহমান, সংবাদকর্মী রুবেল বক্স পাবেল, লাল সবুজ উন্নয়ন সংঘ, মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিনসহ ফাউণ্ডেশনের সদস্যবৃন্দ।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৩ কেজি চাল,৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ১কেজি ছোলা, ১ কেজি বুটের ডাল, ১ কেজি মসুরি ডাল, আধা কেজি রসুন দেওয়া হয় ।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office