অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ৩২০ বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৪১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্ত হার ৯ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ প্রায় দেড় মাস পর করোনায় রোগী শনাক্ত হার ১০ এর নিচে নেমেছে। এর আগে গত ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার ১০ এর নিচে; ৯ দশমিক ৩৯ তে নেমেছিল।
এ পর্যন্ত দেশে মোট সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১১ হাজার ৩৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ১০১ জন। এরমধ্যে বুধবার ৭৭ জনের মৃত্যু হয়। এবং দুই হাজার ৯৫৫ জন নতুন রোগী শনাক্ত হন।
গত ৩৯ দিনে এটিই দেশে দৈনিক শনাক্ত রোগীর সর্বনিম্ন সংখ্যা। এর আগে গত ২১ মার্চ দুই হাজার ১৭২ জন রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।