শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

বাসের টানে ঘর বাড়ি ছাড়ে ছেলেটি

বিনোদন প্রতিবেদক :   |   বৃহস্পতিবার, ১৩ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাঁশিওয়ালা নাটকের একটি খন্ডিত চিত্র

কাল ঈদ। দর্শকদের সঙ্গে ঈদের আনন্দের ভাগাভাগি করতে দেশের প্রায় সব কটি টেলিভিশন চ্যানেল আজ থেকেই নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। এর মধ্যে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে। এসব অনুষ্ঠানে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার, ১০টি টেলিফিল্ম ও শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। চ্যানেল আইয়ের বিশেষ ঈদ আয়োজন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।

চ্যানেল আইতে আজ রয়েছে বিশেষ নাটক ‘বাঁশিওয়ালা’। একটি মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে নাটক। পরিবারের কর্তা সরকারি চাকরি করতেন।

এখন অবসর যাপন করছেন। ৬ সদস্যের পরিবারে বড় ছেলে চাকরি করে, ছোট ছেলে বেকার। একমাত্র মেয়ে কলেজ পেরিয়েছে। তার বিয়ের তোড়জোড় চলছে।

ছোট ছেলেকে নিয়ে পরিবারে শুরু হয় দারুণ এক অস্থিরতা। বেকার ছেলে বাঁশি বাজায়। চাকরি খোঁজার চেয়ে বাঁশির প্রতিই তার ঝোঁক বেশি। স্বপ্ন দেখে, বাঁশি বাজিয়েই একদিন সে বিখ্যাত হবে। কিন্তু বাঁশির কারণেই বাবা তাকে একদিন বাসা থেকে বের করে দেন। ছেলে যখন বাসা থেকে বেড়িয়ে যায়, বাবা তখন শর্ত জুড়ে দেন, ভবিষ্যতে বাসায় ফিরতে হলে বাঁশি ছাড়তে হবে। বাঁশি না ছেড়ে সে যদি বাসায় ফেরে, তাহলে বাবার মরা মুখ দেখবে।

তবু বাঁশির টানেই বাসা থেকে বেরিয়ে যায় ছোট ছেলে। তারপর একে একে ঘটতে থাকে অপ্রীতিকর নানা ঘটনা। বাঁশির কারণেই তার প্রেমিকার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। বোনের বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়। বাবা অসুস্থ হয়ে পড়েন। সমাজের বাস্তবতার করুণ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে যায় মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলেটি। তবু সে বাঁশি ছাড়ে না। এক রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয় সে। তারপরই তার জীবনে ঘটে এক চমকপ্রদ ঘটনা।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও সালহা খানম। আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, সাহেলা আক্তার, মনি কাঞ্চন, ইরা হাসান, মিন্টু সরদার, তমা ইসলাম, কাশ্মীরি প্রসাদ দিবা, স্বপন বিশ্বাস ও রেজানুর রহমান। আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে নাটকটি দেখানো হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office