| সোমবার, ০৭ জুন ২০২১ | প্রিন্ট | ২২২ বার পঠিত | পড়ুন মিনিটে
ভরা কোটাল
অনিন্দিতা সেন
রাতের নৈঃশব্দ…ভাঙ্গছে আর ভাসছে
ভাসছে আর ভাঙ্গছে!
ভেসে যায় ছিটে ফোঁটা আবদার,
ভেসে যায় আড়ালে আবডালে
গোছানো ঘরকন্না, গৃহপালিত সুখ,
জলডাঙ্গায় আছড়ানো
উথাল পাথাল সুখ…
শ্বাসমূলে আটকে থাকা
নোনা জল এক বুক!
অলঙ্ঘনীয় নিয়তির…দূর্দম ঘূর্নীপাক
ফেটে পড়া অট্টহাস্য
ছায়া ছায়া অন্ধকারে
একটা…দুটো পায়ের ছাপ!
ভরা গাঙের জোয়ারে
সমুদ্রের রোষ
রূপকথারা চাঁদ বুনে
ফুরিয়ে যায় শিরায় শিরায়
জল দাও…আমারে জল দাও
আঠালো জিভ… জমে ওঠা লালায়
জল দাও…আরো জল দাও!