| সোমবার, ০৭ জুন ২০২১ | প্রিন্ট | ২৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সুখের ক্লান্তি
সৈয়দা শাহানাজ পারভীন
জেগে উঠেছে
বুকের ভেতরে আজি
আলিঙ্গনের নিঃশ্বাস!
বাসরীর সুরে নতুন রাতের উচ্ছাস
বর্নীল আলো জলমল বিছানা বাসর,
চমকিত নয়নে করবীতে বাঁধিলে রাখি
অঞ্জলি দিয়েছিলো তৃষিত মমো আঁখি।
চুম্বন আঁকা রঙ্গিন ছবি দোলে
থেকে থেকে হৃদয় দেয়ালের কোলে,
অনুরাগ ঝরে আবেশে তবো ভাবনায় মিশে!
সানাই এর করুণ সুর মিলিয়ে যায় নিমিষে
চঞ্চলা রমনীর সবুজ বেনারসির শরীর ঘেঁষে।
আবেগের অস্থিরতা শান্তি সুখের ক্লান্তি নেশা
দিয়েছিলো তবো প্রাণের অজানা প্রাপ্তি আশা,
এক জনমের মিলন তরে নয়কো তাহা -আহা!
জনম জমনের তরে সুখের সে বারতা গাঁথা
ইন্দ্রনীলায় বেশ মানিয়ে ছিলো সখ্যতা।
তোমার ঠোঁটের উষ্ণতা ভরা কোমল আদর
ছুঁয়ে দিয়েছিল রক্তিম গোলাপি অধর,
উদাসী বাতাসে কম্পিত নিঃশ্বাস!
নিঃশব্দ অন্তরের স্বপনের অাবাস,
প্রসারিত বাসনার পরিপূর্ণতা।
ললাটে জেগে ছিলো তোমায় – আমায়
তৃপ্তির জলকনা বিন্দু বিন্দু মুক্ত দানায়।।